২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় ক্রেতার কান কাটলেন বিক্রেতা!

প্রকাশিত: ৫ আগস্ট ২০২১, ১:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
মান্দায় ক্রেতার কান কাটলেন বিক্রেতা!
বিজ্ঞাপন

এফএনএস : নওগাঁর মান্দায় টারকি মুরগি কেনার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ক্রেতার কান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মান্দা ইউনিয়নের বাদলঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত আলিমুদ্দীন (৩৯) মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাদলঘাটা মোল্লাপাড়া গ্রামের ছহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় মান্দা থানায় মঙ্গলবার রাতেই ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আহত আলিমুদ্দীন প্রায় দুই মাস আগে বাদলঘাটা গ্রামের সবুজ হোসেন মোল্লার দোকান থেকে একটি টারকি মুরগি বাঁকিতে কিনেন। এর তিন পর পাওনা টাকা দোকান মালিককে পরিশোধও করেন তিনি। কিন্তু পরবর্তীতে আবারো টাকা দাবি করলে ক্রেতা আলিমুদ্দীনের সঙ্গে দোকানদার সবুজের বাকবিতন্ডা ও বিরোধের সৃষ্টি হয়।

জের ধরে মঙ্গলবার বিকেলে স্থানীয় বাজারে যাওয়ার পথে আলিমুদ্দীনের পথরোধ করে দোকানদার সবুজ হোসেন। একপর্যায়ে পলাশ, ভুট্টু, হানিফ, সাইফুল ও নওসাদ দোকানদার সবুজের সঙ্গে যোগ দিয়ে আলিমুদ্দীনকে মারধর করে। এ সময় রাগের বশবর্তী হয়ে সবুজ হোসেন কামড় দিয়ে আলিমুদ্দীনের ডান কান কেটে নেন। পরে স্থানীয়রা আলিমুদ্দীনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনায় আলিমুদ্দীনের বাবা ছহির উদ্দিন বাদি হয়ে সবুজ হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন