৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গুরুতর অসুস্থ’ মিঠুন চক্রবর্তী

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
গুরুতর অসুস্থ’ মিঠুন চক্রবর্তী
বিজ্ঞাপন

এফএনএস : পেটে সংক্রমণ হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। দেশটির উত্তরাখণ্ড রাজ্যের মুসৌরিতে ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমার শুটিং সেটে তার শরীর খারাপ হয়ে পড়ে। বিষয়টি জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। জানা যায়, বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত এ ছবির বড় দৃশ্যের শুট চলছিল।

কাজে যেন কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শুটিং চালিয়ে যাচ্ছিলেন মহাগুরু। নির্মাতা বিবেকের ভাষ্য, ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না প্রবীণ অভিনেতা। তবু তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না তিনি অসুস্থ। উল্টে জানতে চাইছিলেন, কাজে কোনও খামতি থাকছে না তো?’ ২০১৯-এ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘তাসখন্দ ফাইলস’ ব্যবসা সফল হয়।

সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি করা হচ্ছে নতুন ছবি। এতে কাশ্মিরি হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরতে চান পরিচালক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। সূত্র: জি নিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন