৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে হাটের সম্পত্তি জবরদখল

প্রকাশিত: ৪ আগস্ট ২০২১, ১১:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে হাটের সম্পত্তি জবরদখল
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী হাটে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাধা উপেক্ষা ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে সরকারি খাস সম্পত্তি অবৈধভাবে জবরদখল এবং দোকান ঘরের পজিশন বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন যখন লকডাউন কার্যকর করতে ব্যস্ত, তখন এরা সরকারী সম্পত্তি জবরদখল ও বাণিজ্যে মাতোয়ারা। এসব সম্পত্তি জবরদখলের ঘটনায় সেখানে চরম উত্তেজনা ও বিস্ফোরণমুখ পরিস্থিতি বিরাজ করছে।

যে কোনো সময় খুন-জখম বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী শঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান ঘরের জন্য হাটের এক টুকরো জায়গা পাচ্ছেন না, সেখানে একই সঙ্গে ১৩টি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে কি যাদুর বলে।তারা এসব জায়গা উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, এসব অবৈধ ঘর উচ্ছেদ করা না হলে, অন্যরাও জবরদখলে উৎসাহীত হবে, তখন তাদের ঠেকানো যাবে না, এতে অস্থিত্ব বিলীন হয়ে যাবে। এদিকে ২ আগস্ট সোমবার সরেজমিন দেখা গেছে, ইলামদহী হাটের পশ্চিম ধারে ১৩টি পাকা দোকান ঘর নির্মাণের কাজ চলছে। একজন নির্মাণ শ্রমিক বলেন, ঘর প্রতি দু’থেকে আড়াই লাখ টাকা করে নিয়ে পজিশন বিক্রি করা হয়েছে।

তিনি বলেন, এসব ঘর বিক্রি ও দেখা শোনা করছে নেতা রাশেল ভাই। এবিষয়ে জানতে চাইলে হাট ইজারাদার রাশিদুজ্জামান রাশেল বলেন, এসব ঘর নির্মাণের বিষয়ে তিনি কিছু জানেন না, তাহলে হাটের জায়গা জবরদখল করে ঘর নির্মাণ করার বিষয়টি ইজারাদার হিসেবে তিনি উপজেলা প্রশাসনকে জানালেন না কেন-? এই প্রশ্নের কোনো সদোত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন