৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় ৩৩৩ ফোন দিয়ে ৩০ পরিবার খাবার পেলেন

প্রকাশিত: ৪ আগস্ট ২০২১, ৭:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ৩৩৩ ফোন দিয়ে ৩০ পরিবার খাবার পেলেন
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় ৩৩৩ ফোন দিয়ে খাবার পেলেন ৩০ পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার (৩ আগষ্ট) এই পরিবারগুলোর মাঝে খাবার তুলে দেন। খাবার দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার প্রমুখ।

এ বিষয়ে খাবার পাওয়া বাজুবাঘা নতুন পাড়া গ্রামের শরিফা বেগম বলেন, আমার স্বামী একজন ভ্যান চালক। লকডাউনের কারণে ভ্যান নিয়ে বের হতে না পেরে অসহায়ের মধ্যে পড়ি। এরমধ্যে গ্রামের এক ছোট ভাই এর পরামর্শে ৩৩৩ নম্বরে ফোন দিই! বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ডেকে ১০ কেজি করে চাল দিয়েছে। এতেই অনেক খুশি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন