৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে রেডক্রিসেন্টের খাদ্য বিতরন অব্যহত

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১, ২:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে রেডক্রিসেন্টের খাদ্য বিতরন অব্যহত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার দুপুরে রাজশাহী নগরীর শিল্পকলা একাডেমী চত্বরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানসিক সহায়তা হিসেবে মস্ক ও খাবার বিতরণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গিকার করেছিলেন করোনাকালীন কঠোর লকডাউনে যেন কোন মানুষ অনাহারে না থাকে। এরি ধারাবাহিকতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির করোনাকালীন বরাদ্দ থেকে প্রতিদিন করোনায় ক্ষতিগ্রাস্থ তিনশত মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচি অব্যাহত রেখেছে রাজশাহী জেলা ইউনিট।

রাজশাহী জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক অসহায় মানুষের মাঝে মস্ক ও খাবারসহ শিশুদের জন্য বিস্কুট এবং চকলেট তুলেদেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ, জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মীর তৌফিক আলী ভাদু, জিয়া উদ্দিন জিয়া ও সামাউন ইসলাম।

রাজশাহী রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের পক্ষ থেকে প্রতিদিন ৩০০ দরিদ্র মানুষের মাঝে মাসব্যাপী এই খাদ্য বিতরন অব্যহত রয়েছে। লকডাউনে কর্মহীন দরিদ্র মানুষের হাতে খাদ্য পৌঁছে দিতে প্রতিদিন বিভিন্ন উপজেলায় খাদ্য বিতরন করে আসছে জেলা ইউনিট। নগরীতে খাবার বিতরনে উপস্থিত ছিলেন, যুব প্রধান সাদিয়া সাবা অর্চি, উপ-যুব প্রধান সোলাইমান হোসেন রকি, সাবেক যুব প্রধান জুনায়েদ ইবনে হান্নান, রক্ত বিভাগের প্রধান আবু সালেহ মোঃ জিম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন