৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় উপজেলা চেয়ারম্যানের মাস্ক ও খাবার বিতরণ

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১, ২:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় উপজেলা চেয়ারম্যানের মাস্ক ও খাবার বিতরণ
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মাস্ক ও খাবার বিতরণ করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা সদরে পথচারী ও ভ্যান চালকদের মাঝে এই মাস্ক ও খাবার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু তিন শতাধিক পথচারী ও ভ্যান চালকদের মাঝে মাস্ক ও খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি শরীফ আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন সুরুজ, মনিরুজ্জামান রবি, সালাউদ্দিন প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন