২৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গত অর্থবছরে রিটার্ন জমা বেড়েছে ১৫ ভাগ

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১, ১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থনীতি
গত অর্থবছরে রিটার্ন জমা বেড়েছে ১৫ ভাগ
বিজ্ঞাপন

এফএনএস : চলমান করোনা মহামারির মধ্যেও ২০২০-২১ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের সংখ্যা বেড়েছে। এ সময়ে মোট ২৪ লাখ ৩০ হাজার ৬৪৫ জন কর সনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রিটার্ন জমা করেছেন। এটি এর আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এনবিআরের হিসাব অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে আয়কর রিটার্নের সংখ্যা ছিল ২১ লাখ ১৪ হাজার ৩৮৫। সে তুলনায় গত অর্থবছরে ৩ লাখ ১৬ হাজার ২৬০টি রিটার্ন বেশি জমা পড়েছে।

এ বিষয়ে এনবিআরের সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন বলেন, গত অর্থবছরের পুরো সময়টা আমরা করোনা মহামারির মধ্যে দিয়ে পার করেছি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সময়ে এনবিআর মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছে। এছাড়া উৎসে কর আদায়ের ক্ষেত্রে মনিটরিং জোরদার ও আইনগত কিছু পরিবর্তন আনায় রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। আলমগীর হোসেন বলেন, সকল টিআইএনধারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় এবার রিটার্ন জমার সংখ্যা বেড়েছে।

এ ছাড়া রিটার্ন দাখিলের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, যার সুফল আমরা দেখতে পাচ্ছি। দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ৫৬ লাখ। ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার কোটি টাকা, যা বিগত অর্থবছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয় ছিল ২ লাখ ১৬ হাজার ৫৪০ কোটি টাকা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন