রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

প্রণোদনা ঋণের গন্তব্য-ব্যবহার জানতে চায় বাংলাদেশ ব্যাংক

Paris
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এফএনএস : মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের প্রণোদনার ঋণ কারা পেয়েছেন, টাকা কোথায় ব্যবহার করেছেন তা জানার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রণোদনার ঋণ গ্রাহকের তালিকা চেয়ে ব্যাংকগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছে।

তথ্য পাওয়ার পরে বাংলাদেশ ব্যাংক তা খতিয়ে দেখবে। ঋণের টাকা কারা পেয়েছে, কোথায় ব্যবহার হয়েছে তা যাচাই-বাছাই করা হবে। করোনার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবাখাতের উদ্যোক্তাদের সহায়তা গেলো বছর ৪ শতাংশ সুদে প্রায় ৩০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। ক্ষুদ্র ও মাঝারিখাতের উদ্যোক্তাদের জন্য বিতরণ করেছে ১৫ হাজার কোটি টাকা।

এই ঋণের সুদহার ৮ শতাংশ হলেও সরকার ৪ শতাংশ ভর্তুকি দিবে। ফলে গ্রাহকদের পরিশোধ করতে হবে মাত্র ৪ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, প্রণোদনার ঋণ নিয়ে ভিন্ন ভিন্নখাতে বিনিয়োগ করেছেন। অভিযোগ রয়েছে পুঁজি বাজারে বিনিয়োগেরও। মিথ্যা তথ্য দিয়ে ঋণ নিয়ে প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার না করায় ঋণ গ্রাহকের তথ্য খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।


আরোও অন্যান্য খবর
Paris