রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

আরো ৩ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন মেয়র

Paris
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমুল আরো তিন হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল মাঠে মতিহার থানা এলাকার মানুষকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বিকেল ৫টায় কয়েকজনের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বক্তব্যকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তাঁদের সকলের জন্য দোয়া কামনা করেন মেয়র।

প্রসঙ্গত, শনিবার (৩১ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে রাজপাড়া থানা এলাকার ২ হাজার ৬৩০ পরিবারকে এবং বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বোয়ালিয়া থানা (পশ্চিম) এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন রাসিক মেয়র। সোমবার (২ আগস্ট) দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বোয়ালিয়া (পূর্ব) এলাকার ২০১০ পরিবারকে এবং বিকেল ৫টায় শারীরিক শিক্ষা কলেজ মাঠে শাহ মখদুম থানা এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে।

মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হচ্ছে। রোববার দুপুর থেকে রাবি স্কুল মাঠে সারি সারি করে চেয়ার সাজানো হয়। এরপর প্রতিটি চেয়ারে রাখা হয় একটি করে খাদ্য সামগ্রীর প্যাকেট। নির্দিষ্ট সময়ের আগেই মাস্ক ব্যবহার করে ও স্বাস্থ্যবিধি মেনে মাঠ প্রবেশ করেন উপকারভোগীরা।

এ সময় রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক সুলতান-উল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, ডা. অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু,

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফ.এম.এ জাহিদ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, সদস্য জহির উদ্দিন তেতু, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris