৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৮ মৃত্যু

প্রকাশিত: ২ আগস্ট ২০২১, ২:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৮ মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টার মধ্যে তাদেঁর মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন, উপসর্গ নিয়ে সাত জন এবং রিপোর্ট নেগেটিভ এলেও করোনা-পরবর্তী শারীরিক জটিলতায় পাঁচ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ছয় জন, নাটোরের চার জন, পাবনার তিন জন, নওগাঁর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং কুষ্টিয়ার একজন।

একই সময়ে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৩ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৬ জন। হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৪১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫৩ জনের মধ্যে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের পাঁচ জন, নওগাঁর আট জন, পাবনার আট জন, কুষ্টিয়ার একজন এবং সিরাজগঞ্জের দুজন।

হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে যে ৪১৮ জন ভর্তি রয়েছে, তাদের বেশির ভাগই রাজশাহীর। করোনা ও উপসর্গে রাজশাহীর ১৮০ জন চিকিৎসা নিচ্ছেন এখানে। এ ছাড়া চিকিৎসা নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ৩৯ জন, নাটোরের ৬৮ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ৮১ জন, কুষ্টিয়ার ১০ জন, চুয়াডাঙ্গার তিন জন, সিরাজগঞ্জের তিন জন, মেহেরপুরের একজন এবং ময়মনসিংহের একজন।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের বয়স বিশ্লেষণে দেখা গেছেÑ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন এবং ৬১ বছরের ঊর্ধ্বে মারা গেছেন পাঁচ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং সাত জন নারী। এদিকে, গত শনিবার এক হাজার ২৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ২ শতাংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন