৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএনপি নেতা শাহীন শওকতের সহধর্মিণীর প্রথম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ২ আগস্ট ২০২১, ২:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএনপি নেতা শাহীন শওকতের সহধর্মিণীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রোববার রাজশাহীতে নানা আয়োজনে পালিত হলো বিএনপি নেত্রী মমতাজ শিরিন দিলরুবা শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এর সহধর্মিণী। রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এবং নর্দান ন্যাশনালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সৌজন্যে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খানী,

কবর জিয়ারত ও নগরীর বিভিন্ন স্থানে গরীব, অসহায় ও দু:স্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। কবর জিয়ারত ও খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার,

জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন, তানজিমতান টুটুল ও অধ্যাপক সিরাজুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক প্রফেসর আব্দুল মালেক, জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন