৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মহানগর বিএনপি’র করোনা হেল্প সেন্টার

প্রকাশিত: ১ আগস্ট ২০২১, ২:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী মহানগর বিএনপি’র করোনা হেল্প সেন্টার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : করোনা আক্রান্ত রোগিদের চিকিৎসা ও মানবিক সেবা প্রদানের লক্ষে রাজশাহী মহানগর বিএনপি করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্টেডশন ও ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু। ভার্চুয়ালী বিশেষ অতিথি হিসেবে যোগদেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু,

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাসিক সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত,

ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি ডাক্তার হারুন অর রশিদ, জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন