৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে রেডক্রিসেন্টের খাদ্য বিতরণ

প্রকাশিত: ১ আগস্ট ২০২১, ২:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে রেডক্রিসেন্টের খাদ্য বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার রেড ক্রিসেন্ট গুচ্ছগ্রামের টাঙ্গন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দনে, করোনাকালীন কঠোর লক ডাউনে যেন কোন মানুষ অনাহারে না থাকে।

এরি ধারাবাহিকতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির করোনাকালীন বরাদ্দ থেকে প্রতিদিন করোনায় ক্ষতিগ্রাস্থ তিনশত মানুষের মাঝে খাবার বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী জেলা ইউনিটের । রাজশাহী জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক রেড ক্রিসেন্ট সদস্যদের অনুরোধ করেন, যেন কোন অসহায় মানুষ এই খাবার থেকে বঞ্চিত না হয়।

রাজশাহী রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের পক্ষ থেকে প্রতিদিন ৩০০ দরিদ্র মানুষের মাঝে ৩০ দিন এই খাদ্য বিতরন অব্যহত রয়েছে। লকডাউনে কর্মহীন দরিদ্র মানুষের হাতে খাদ্য পৌঁছে দিতে প্রতিদিন বিভিন্ন উপজেলায় খাদ্য বিতরন করছে জেলা ইউনিট।

চারঘাট উপজেলায় খাবার বিতরনে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মীর তৌফিক আলী ভাদু, জিয়া উদ্দিন জিয়া সামাউন ইসলাম, যুব প্রধান সাদিয়া সাবা অর্চি, উপ-যুব প্রধান সোলাইমান হোসেন রকি, সাবেক যুব প্রধান জুনায়েদ ইবনে হান্নান, রক্ত বিভাগের প্রধান আবু সালেহ মোঃ জিম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন