৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ১ আগস্ট ২০২১, ২:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিয়োগে যুবক আটক। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার দেলসাদ পুর গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ফুসলিয়ে বাশ বাগানে ধর্ষনের চেষ্টা চালায় ইমাম হোসেন(৩৫) নামের এক যুবক। এ সময় শিশুটি চিৎকার দিলে যুবক ইমাম হোসেন পালিয়ে যায়।

শনিবার সকালে শিশুটির পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ দুপুরে অভিযান চালিয়ে ধর্ষনের চেষ্টা সাথে জড়িত ইমাম হোসেনকে আটক করেছে আটককৃত ইমাম হোসেন দেলসাদ পুর গ্রামের এমদাদুল হকের ছেলে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন,আটককৃত ইমাম হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন