রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

করোনায় ক্ষতিগ্রস্থ ১২ হাজারের মধ্যে ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র

Paris
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীতে করোনায় ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমুল ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এর অংশ হিসেবে গতকাল শনিবার পৃথক দুইটি অনুষ্ঠানে ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন মেয়র। আজ রোববার ও কাল সোমবার আরো ৭ হাজারের অধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিবেন সিটি মেয়র।

করোনা ও লকডাউনে নিম্নআয়ের মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে মেয়রের এই মহতি উদ্যোগ। আজ রোববার বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল মাঠে মতিহার থানা এলাকার ২৯৪০ পরিবারকে, কাল সোমবার দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বোয়ালিয়া (পূর্ব) এলাকার ২০১০ পরিবারকে এবং বিকেল ৫টায় শারীরিক শিক্ষা কলেজ মাঠে শাহমখদুম থানা এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। রাসিক মেয়র লিটনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে রাজপাড়া থানা এলাকার ২ হাজার ৬৩০ পরিবারকে এবং বিকেল ৫টায় রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বোয়ালিয়া থানা (পশ্চিম) এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর প্রতিটি মানুষ একটি করে খাবারের প্যাকেট নিয়ে হাসিমুখে বাড়ি ফিরে যান।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এরআগে সরকারি খাদ্য সহায়তা দফায় দফায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আরো বেশি বেশি খাদ্য সহায়তা দেওয়ার জন্য সচেষ্টা আছেন। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি।

করোনা সংক্রমণের শুরু থেকে মানুষের পাশে আছি, আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো। অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা এবং করোনার টিকা গ্রহণের আহ্বান জানান রাসিক মেয়র। এরআগে জেলা শিল্পকলা একাডেমির সামনে চত্বরে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে ২ হাজার ৬৩০টি চেয়ার এবং রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে ২৩২০টি চেয়ার বসানো হয়। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সামগ্রীর ১টি করে প্যাকেট।

প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল। দুইটি স্থানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে সুশৃঙ্খলভাবে স্থান ত্যাগ করেন। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু,

ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ,সদস্য নজরুল ইসলাম তোতা, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ সহ সংশ্লিষ্ট সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris