৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শ্রীপুর ইউপি চেয়ারম্যানের ছেলে সোহাগের মৃত্যুতে এমপি এনামুলের শোক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ৩:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শ্রীপুর ইউপি চেয়ারম্যানের ছেলে সোহাগের মৃত্যুতে এমপি এনামুলের শোক
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার একমাত্র ছেলে মনিরুজ্জামান সোহাগ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মনিরুজ্জামান সোহাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বৃহস্পতিবার ভোর চারটায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ২৭ বছর। মরহুম মনিরুজ্জামান সোহাগের বাড়ি শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে। মৃত্যুকালে মা-বাবা, স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ বিকেল পাঁচ ঘটিকায় শ্রীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযায় নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুম মনিরুজ্জামান সোহাগের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক। মনিরুজ্জামান সোহাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। সোহাগের মৃত্যুর সংবাদ পাওয়ার পর তিনি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেয়ার চেষ্টা করেন।

মকবুল হোসেন মৃধার একমাত্র ছেলে মনিরুজ্জামান সোহাগের মৃত্যুতে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মরহুম মনিরুজ্জামান সোহাগের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন