৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতাল কেন্দ্রের নিবন্ধনকারীদের টিকা দেয়া হবে টিচার্স ট্রেনিং কলেজে

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ৩:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রামেক হাসপাতাল কেন্দ্রের নিবন্ধনকারীদের টিকা দেয়া হবে টিচার্স ট্রেনিং কলেজে
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : করোনার টিকা প্রদানের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রটি পরিবর্তন করে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল শনিবার (৩১ জুলাই) থেকে রামেক হাসপাতাল কেন্দ্রের টিকার নিবন্ধনকারীকে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজে স্থাপিত বুথসমূহ থেকে টিকা গ্রহণ করতে হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ১৬টি বুথে করোনার টিকা প্রদান করা হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, নগরবাসীর সুবিধার্থে ও একসাথে বেশি সংখ্যক মানুষকে টিকা প্রদানের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রটি পরিবর্তন করে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজে স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে রামেক হাসপাতালে ৮টি বুথে টিকা প্রদান করা হচ্ছে। শনিবার থেকে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজে ১৬টি বুথে করোনার টিকা প্রদান করা হবে। রামেক হাসপাতাল কেন্দ্রের টিকার নিবন্ধনকারীকে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজে স্থাপিত বুথসমূহ থেকে টিকা গ্রহণের অনুরোধ করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন