রামেবির প্রথম ভিসি ডা. মাসুম হাবিবের ইন্তেকাল
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রথম ও সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ৩টার সময় রাজাধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন।
এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় চিকিৎসা ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপাচার্য মহোদয়। এদিকে সাবেক উপাচার্য ডা. মাসুম হাবিবের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন রামেবির কর্মকর্তা কর্মচারীরা। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে প্রায় ২ বৎসর সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এরপর তিনি রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবি নিয়োগ পেয়ে ৩০/০৪/২০১৭ থেকে ২৯/০৪/২০২১ দায়িত্বে ছিলেন।
