৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে ৭ জুয়ারি আটক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে ৭ জুয়ারি আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৭ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।

এরই ধারাবাহিকতায় গত বৃধবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার কাজলা এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন