সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

তালগাছ আছে সাইনবোর্ডে, সড়কে নেই

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

আবুল কালাম আজাদ, চারঘাট : পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেশব্যাপী গ্রামীণ রাস্তার দুই পাশে তালগাছের চারা রোপণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনা অনুযায়ী রাজশাহীর চারঘাটে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ তাল গাছ লাগানোর উদ্যোগ নেয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের চারঘাট জোন সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছরে চারঘাটের জয়পুর বাজার থেকে তালতলা হলিদাগাছি, দিঘলকান্দী, শলুয়া ও বালাদিয়াড় এলাকায় ১০ কি.মি. এলাকায় সড়কের ধারে তালবীজ রোপণ করা হয়। বরেন্দের বিশেষ বরাদ্দের মাধ্যমে ১০ কি.মি. এলাকায় রোপণ করা হয় প্রায় ২ হাজার তালগাছের চারা।

এদিকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলা জুড়ে ২০২০-২১ অর্থবছরে তালগাছের চারা রোপণ করা হয়েছে প্রায় ৪০০টি। চারা রোপণের জন্য আলাদা কোনো বরাদ্দ দেয়া না হলেও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের মাধ্যমে এগুলো রোপণ করা হয়। তবে চারঘাটে এতসংখ্যক তালের চারা রোপণ করার কথা বলা হলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সরেজমিন উপজেলা জুড়ে দেখা গেছে, তালগাছের হিসাব খাতায় থাকলেও সড়কে বাস্তবে এর কোনো মিল নেই। সাইনবোর্ড টাঙানো থাকলেও তালচারা খুঁজে পাওয়া যায়নি।

আবার কোথাও দুই একটা তালগাছের চারা দেখা গেলেও সেগুলো অযত্ন-অবহেলায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। গাছ বা বীজ রোপণ করেই দায়িত্ব শেষ হয়েছে, রক্ষণাবেক্ষণ করা হয়নি। উপজেলার শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম বলেন, ‘গত তিন-চার বছরের মধ্যে আমাদের এলাকায় কোনো তালচারা রোপণ করা হয়নি। তাল চারা সংগ্রহ করতে না পারায় রোপণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের চারঘাট জোনের সহকারী প্রকৌশলী মামুন ইসলাম বলেন, চারঘাটে ১০ কিলোমিটার রাস্তায় সঠিকভাবেই তালবীজ রোপণ করা হয়েছে।

তালবীজ অঙ্কুরোদগম হতে অনেক সময় লাগে। এজন্য হয়তো সেগুলো এখনো দৃশ্যমান হয়নি। তবে তালবীজগুলো নিয়মিত পরিচর্যা করা হয়। চারঘাট উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে তালগাছ লাগানোর। আমরা চলতি অর্থবছরেও (২০২০-২১) তালগাছ ও বীজ রোপণ করেছি। অনেক জায়গায় রোপণ করা গাছগুলো নষ্ট হয়েছে এটা ঠিক। এগুলো রক্ষায় আমাদের অফিসার, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের আরও যত্নশীল হতে হবে। তাহলেই এগুলো রক্ষা পাবে।’


আরোও অন্যান্য খবর
Paris