৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনাকালীন ক্ষতিগ্রস্থ রাজশাহীর সাংবাদিকরা পেলেন সহায়তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ২:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
করোনাকালীন ক্ষতিগ্রস্থ রাজশাহীর সাংবাদিকরা পেলেন সহায়তা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টর : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদানের চেক তুলে দেওয়া হয় করোনাকালীন ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের হাতে।

অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল। এসময় ৬৬ জনের হাতে চেক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, আরইউজের সহসভাপতি তৈয়বুর রহমানসহ রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন