৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযান জরিমানা আদায়

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ২:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযান জরিমানা আদায়
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভবানীগঞ্জ বাজার সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ী সহ তিনজন এবং কালিগঞ্জ বাজারে একজন মটর সাইকেল চালকের নিকট থেকে সাত হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।বিনা প্রয়োজনে কেউ যেন যেখানে সেখানে ঘুরাফেরা না করে সে ব্যাপারে সচেতন করা হয়েছে।

সেই সাথে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে জরুরী প্রয়োজনে মাস্ক পড়ে বের হওয়ার আহ্বান জানানো হয়। চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও। অভিযানকালে সেনাবাহিনী এবং পুলিশের সদস্য সঙ্গে ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন