২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জিনস প্যান্ট পরায় কিশোরীকে হত্যা!

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
জিনস প্যান্ট পরায় কিশোরীকে হত্যা!
বিজ্ঞাপন

এফএনএস : ভারতের উত্তর প্রদেশে জিনস পরায় এক কিশোরীকে তার পরিবারের সদস্যরা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে উত্তর প্রদেশের দেওরিয়া জেলার এক গ্রামে নেহা পাসওয়ান নামে ১৭ বছরের ওই কিশোরীকে হত্যা করা হয়।

ওই কিশোরীর মা বিবিসি হিন্দিকে জানান, পোশাক নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নেহার দাদা ও চাচারা লাঠি দিয়ে তাকে প্রচণ্ড মারধর করে। মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। এ সময় নেহার মা, মেয়ের সঙ্গে হাসপাতালে যেতে চাইলে তাকে নেয়া হয়নি।

কয়েকজন আত্মীয় হাসপাতালে গিয়ে নেহার সন্ধান পাননি। পরদিন স্থানীয় এক নদীর ওপর এক সেতুতে এক কিশোরীর মরদেহ ঝুলছে বলে খবর পাওয়া যায়। এ ঘটনায় হত্যা ও মামলার আলামত নষ্ট করার অভিযোগে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় নেহার দাদা-দাদি, চাচা-চাচি ও অটোচালকসহ ১০ জনকে আসামি করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন