সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

রামেক হাসপাতালে করোনা ওয়ার্ডে উপসর্গ’র মৃত্য বাড়ছে

Paris
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১২ জন। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টার মধ্যে করোনা ইউনিটে এই ১৮ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ছয় জন, নাটোরের তিনজন, পাবনার সাতজন, কুষ্টিয়ার একজন ও মেহেরপুরের একজন। এদের মধ্যে ১৪ জন পুরুষ এবং চারজন নারী।

মৃতদের মধ্যে ছয় জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে তিনজন। এ নিয়ে চলতি মাসের এ পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা দাঁড়াল ৫২৩ জনে। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৬৭ জন।

আর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩২১ জন। বাকি ৩৫ জন মারা যান করোনামুক্ত হয়েও পরবর্তি স্বাস্থ্য জটিলতায়। এর আগে গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৪০৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১৮৯ জন। বাকিরা মারা যান নমুনা পরীক্ষার আগে করোনার উপসর্গ নিয়ে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৫০ জন। এর মধ্যে রাজশাহীর ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নাটোরের ছয়জন, নওগাঁর একজন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন ও মেহেরপুরের একজন। এক দিনে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪০৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪০৩ জনের মধ্যে ১৮৩ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭৭ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৪৩ জন। হাসপাতাল পরিচালক জানান, মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৫৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এতে ১২৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৭৫ শতাংশ। যা আগের দিন সোমবার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ। এর আগে গত রোববার শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং গত শনিবার ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris