৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মাদকসহ বিভিন্ন মামলায় ৭ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ২:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মাদকসহ বিভিন্ন মামলায় ৭ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ বিভিন্ন মামলায় সাত জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ বোতল ফেন্সিডিল সহ উপজেলার সাঁকোয়া গ্রামের মৃত আশেক এর ছেলে মাহাবুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করে এএসআই সনজিব বিশ্বাস। রোববার সন্ধ্যায় তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে রাতের বিভিন্ন সময় অভিডান চালিয়ে উপজেলার হরিদাগাছী গ্রামে অভিযান মাদক সেবনকালে হাবিবুর রহমান (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ধর্ষণ মামলার পলাতক আসামী কোন্দা গ্রামের মানতুর ছেলে দুলাল (২০) কে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে মারামারি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হরিণমারা গ্রামের মহম্মাদ আলীর ছেলে মকবুল হোসেন (৬২), মকবুল হোসেন এর ছেলে সাহাদত হোসেন (৩৬) ও শাহ আলম (৩০) সহ গ্রেপ্তারীপরোয়ানার আসামী তেগাছী গ্রামের ময়েজ উদ্দীনর ছেলে আছির উদ্দীন। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, মাদক সহ বিভিন্ন মামলায় ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন