রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনে গ্রেপ্তার হলো পিতা ও পুত্র!

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় মাদক সেবনের অভিযোগে পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, উপজেলার পাকুড়িয়া গ্রামের আমজাদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০) এবং তার ছেলে আরিফিন পারভেজ (১৮) দীর্ঘদিন থেকে এক সাথে মাদক সেবন করে। তাদের অত্যাচারে এলাকাবাসির পাশাপাশি পরিবারের সদস্যরাও অতিষ্ঠ ছিল।

মাদক সেবনে নিষেধ করায় তারা পিতা-পুত্র মিলে পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্নভাবে নির্যাতন করেন। ফলে কোন উপায়ন্তর না পেয়ে এ দিন সকালে পিতা-পুত্রকে হেরোইন সেবনরত অবস্থায় পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত পিতা-পুত্রের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পুর্বক সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris