রাজশাহী মহানগরীতে ১১ জুয়াড়ি আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ১১ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক’র নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধমুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
এরই ধারাবাহিকতায় ২৫ জুলাই গভীর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন ও কশিয়াডাঙ্গা থানা ৩ জনকে আটক করে।
যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জন গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৩ গ্রাম হেরোইন, ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
