মোহনপুরে ৩ মাদকসেবীকে পুলিশে দিলো মাদক প্রতিরোধ কমিটি
মোহনপুর থেকে প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির বাটুপাড়া গ্রামে মাদক প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীমিলে ৩ জন হেরোইন সেবীকে পুলিশে সোপর্দ করেছেন। গত শনিবার ২৪ জুলাই সন্ধ্যার পরে তাদের আটক করে মোহনপুর থানা পুলিশকে খবর দিলে কর্তব্যরত এসআই আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে মোহনপুর থানা পুলিশ তাদের নামে মাদক সেবন মামলা রজু করেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। আটককৃত মাদকসেবীরা হলো বাটুপাড়া গ্রামের আঃ রহিমের ছেলে হুমায়ুন (২৫), আঃ রহমানের ছেলে বিপ্লব (২৮), একবারপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে বিপ্লব (২৬)।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
