৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ২১ জন আটক মাদক উদ্ধার

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ২১ জন আটক মাদক উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। ২৫ জুলাই রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, বাগমারা থানা ০৬ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০৫ জনকে আটক করে।

যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ১২ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ সেলিম রেজা বাবু(৪০), ২নং মোঃ শামীম হোসেন(২০) এবং ৩নং মোঃ শাহালাল ওরফে আপেল(৩০) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ শহিদুল ইসলাম(৪৭) এবং ২নং মোঃ সাগর(২৬) কে ০৯পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন