রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় পৌনে তিন কোটি টাকা

Paris
Update : সোমবার, ১৯ জুলাই, ২০২১

এফএনএস : গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে গণপরিবহন ছাড়াও অন্যান্য পরিবহন মিলিয়ে প্রায় ৩৩ হাজার পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল রোববার সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৩২ হাজার ৭১৩টি পরিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।

এতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৭ হাজার ৪৩ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৫৯০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৬৭০টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৭০ টাকা।

তবে শুক্রবার এই টোল আদায়ের পরিমাণ ছিল ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা। যা গেল ২৪ ঘণ্টায় প্রায় ১০ লাখ টাকা টোল আদায় কমেছে। কমেছে পরিবহনের সংখ্যাও। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে যে টোল আদায় হয়েছে সেটা তার আগের ২৪ ঘণ্টার চেয়ে কম।

গতকাল রোববারও মহাসড়কে পরিবহনের ব্যাপক চাপ রয়েছে। গত শনিবার সকাল থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় সেতু দিয়ে পারাপার হয়েছে ৩২ হাজার ৭১৩টি পরিবহন।


আরোও অন্যান্য খবর
Paris