রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

কুয়েতে বাংলাদেশিদের জন্য অনুকূল ব্যবসা পরিবেশ সৃষ্টির আহবান পররাষ্ট্রমন্ত্রীর

Paris
Update : সোমবার, ১৯ জুলাই, ২০২১

এফএনএস : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তেল সমৃদ্ধ কুয়েতে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য আরো অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য ‘সাউথ- সাউথ ফিন্যান্স ডেভলপমেন্ট’ ফোরাম গঠনের জন্য কুয়েতের প্রতি আহবান জানিয়েছেন। তাসখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এ অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ কথা জানানো হয়।

বৈঠকে ড. মোমেন আরো বেশী সংখ্যক বাংলাদেশী দক্ষ কর্মী নিয়োগের জন্য কুয়েতের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি সেখানে বাংলাদেশের শান্তিরক্ষা সেনাদের অবস্থান অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কুয়েত উন্নয়ন তহবিলের আওতায় ঢাকাকে সহায়তা করার প্রস্তাব দেন। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য মানবাধিকার কমিশনের প্রস্তাবে সমর্থন জানানোর জন্য ড. মোমেন কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা যে পর্যায়ে বিরাজ করছে তাতে উভয় মন্ত্রীই সন্তোষ প্রকাশ করেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করার এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি ভ্রাতৃপ্রতীম দুটি দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠান, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশের সহায়তা ও সহযোগিতা চেয়েছেন। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হলে দুই নেতা পরস্পরের দেশ সফর করারও ইচ্ছে প্রকাশ করেন।


আরোও অন্যান্য খবর
Paris