৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়া উপজেলা চেয়ারম্যানের স্বাস্থ্য উপকরণ বিতরণ

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ৮:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়া উপজেলা চেয়ারম্যানের স্বাস্থ্য উপকরণ বিতরণ
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়া উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যকমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ ও সাধারণ মানুষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। গতকাল রোববার (১৮ জুলাই) দুপুর ১টার সময় উপজেলা পরিষদের সামনে উপকরণ গুলো সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষেদের মাঝে হস্তান্তর করা হয়।

উপকরণ গুলোর মধ্যে শ্বাসকষ্ট ও করোনা আক্রান্ত রুগীদের জন্য ১০ সেট অক্সিজেন সিলিন্ডার, ৫০ সেট অক্সিমিটার,১০ হাজার পিচ মাক্স ও ২৫০ পিচ হ্যাক্সিসল হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাছ, সহকারি কমিশনার (ভূমি) রুমানা আফরোজ,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজি সুলতান, ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবীর হাসান, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন