৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

উপশহর নিবাসী বেলাল ও বাদলের মৃত্যুতে মেয়রের শোক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ৭:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
উপশহর নিবাসী বেলাল ও বাদলের মৃত্যুতে মেয়রের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মহানগরীর উপশহর ১নং সেক্টর সাবেক সরকারি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন (৮০) এবং রাজশাহী জুট মিলস এর সাবেক কর্মকর্তা মোর্শেদ জামান বাদল (৭৫) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এক শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে বাদ জোহর উপশহর ঈদগাহ মাঠে মোঃ বেলাল হোসেন ও মোর্শেদ জামান বাদল জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে অংশ নেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজে ১৪ নং ওয়ার্ড (পূর্ব)আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন