৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ৬২ পরিবারের মাঝে কারিতাসের মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ৭:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ৬২ পরিবারের মাঝে কারিতাসের মানবিক সহায়তা প্রদান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৬২টি পরিবারের মাঝে (কোভিড-১৯) এর জন্য মানবিক সহায়তা প্রদান। গতকাল শনিবার একযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের ১,২,৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ডের ৬২ জন অতি দরিদ্র, ভিক্ষুক, বিধবা, প্রতিবন্ধী, দিন মজুর, স্বামী পরিত্যক্তা ইত্যাদি বিশেষ ক্রাইটেরিয়া বিবেচনায় রেখে এই সহায়তা প্রদান করা হয়।

৬২টি পরিবারকে ১,৬০০ টাকা করে মোট ৯৯,২০০ টাকা বিতরণ করা হয়। বিতরণে সময় উপস্থিত ছিলেন রাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: নজরুল ইসলাম, রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: কামরুজ্জামান (কামরু), রাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো:রুহুল আমীন টুনু, রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: মতিউর রহমান।

কারিতাস রাজশাহী অঞ্চলের পক্ষে বিতরণে ছিলেন কর্মসূচি কর্মকর্তা (স্বাস্থ্য), মিস লুচিয়া মার্ডী, মাঠ কর্মকর্তা- মো: আকতারুজ্জামান, মি: সামুয়েল বাস্কে ও মি: জেমস ডি’কস্তা। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক দানশীল ব্যক্তি এই সহায়তার দাতা প্রদান করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন