দুর্গাপুরে ৪০৮১ পরিবারের চাল বিতরণ
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুর পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে ৪০৮১ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাউল বিতরণ করা হয়। গতকাল শনিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪০৮১ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভি.জি.এফ এর চাউল বিতরণের উদ্বোধন করেন দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন।
উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, মাহাফুল হক লিটন, একরামুল হক, মিরন, জামাল শেখ, সোহেল রানা, আনছার আলী, সোলাইমান আলী, ঝর্না বেগম, জলিদা বেগম, ফঅরিদা ইয়াসমিন নয়ন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শাহাবুল হক, হিসাব রক্ষক হাবিবুর রহমান, রতন কুমার, সাইদুর রহমান, সার্ভেয়ার রাকিবুল ইসলাম, নুরুল ইসলাম, ইসলাম আলী, ট্যাগ কর্মকর্তাসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
