রাজশাহীর শিশুদের মৌসুমী ফল বিতরণ করল রোটারী ক্লাব অব পদ্মা
স্টাফ রিপোর্টার : ‘মধু মাসের মধুর ফলে শিশুর মুখে হাসি খেলে’ এই স্লোগানে রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহী আর.আই.ডি-৩২৮১, বাংলাদেশের আয়োজনে এবং পি.এস.ডাব্লিও.এফ এর পৃষ্ঠপোষকতায় মহানগরীর উপকণ্ঠে নওহাটা পৌরসভার বায়াতে অবস্থিত সরকারী শিশু পরিবার নিবাস ও সরকারী সেফ হোম এবং রাজশাহীর উপশহরে অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রিত শিশু-কিশোরীদের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮১ এর রাজশাহী জোনের লেঃ গভর্নর এম এ মান্নান, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ২০২১-২২ রোটারি বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরিফ হোসেন, আইপিপি সোহেল সারওয়ার জাহান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ সাইফুল ইসলাম, ক্লাব ট্রেজারার ড. মোঃ আমিনুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক(অবসরপ্রাপ্ত) রোটারিয়ান মোঃ মোজাম্মেল হক, সেফহোমের পরিচালক মোছা. লাইজু রাজ্জাক, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র রাজশাহীর উপ প্রকল্প পরিচালক নুরুল আলম প্রধানসহ উক্ত প্রতিষ্ঠানসমূহের কর্মচারীগন।
এদিকে রাজশাহীর পবা উপজেলার আলাই বিদিরপুরে রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় Rotary Year Launching 2021-2022 with Tree Plantation Program এর উদ্বোধন করেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ২০২১-২২ রোটারি বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরিফ হোসেন। রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহী এর উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী পালনের আওতায় গতকাল পবা উপজেলার আলাই বিদিরপুরে রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর স্থায়ী প্রজেক্ট SCEP-এর সবুজ প্রাঙ্গণে বেশকিছু নারিকেল গাছ রোপণ করা হয়।
বছরব্যাপী এই বৃক্ষরোপন কর্মসূচীর বৃক্ষরোপন শেষে উপস্থিত রোটারিয়ানদের সাথে SCEP এ Palliative Care Unit স্থাপনের বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮১ এর রাজশাহী জোনের লেঃ গভর্নর এম এ মান্নান, এ্যাসিসটেন্ট গভর্নর তাপস কুমার মজুমদার, গ্লোবাল গ্রান্ট চেয়ারম্যান ডাঃ প্যাট্রিক বিপুল বিশ্বাস, SCEP এর ট্রাষ্টি চেয়ারম্যান প্রফেসর ড. শুভ্রা রানী চন্দ, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর আইপিপি সোহেল সারওয়ার জাহান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ সাইফুল ইসলাম, ক্লাব ট্রেজারার ড. মোঃ আমিনুল ইসলাম সহ প্রমুখ।
