৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বক্সিং কোচ মাসুদের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ৭:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বক্সিং কোচ মাসুদের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মডার্ণ বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা বক্সিং সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয় বক্সিং দলের কোচ শফিউল আযম মাসুদের মাতা নগরীর ১৯নং ওয়ার্ড ছোটবনগ্রাম নিবাসী সালমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মডার্ণ বক্সিং ক্লাবের সভাপতি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বক্সিং কোচ আবু সুফিয়ান চিশতি বাবু।

তিনি এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শুক্রবার সকাল ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সালমা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। অপর এক শোক বার্তায় মাসুদের মায়ের মৃত্যুতে মডার্ন বক্সিং ক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন