বাগমারায় দুস্থদের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ
মচমইল থেকে সংবাদদাতা : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাগমারায় রাজশাহী পুলিশ সুপারের পক্ষ থেকে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদের নির্দেশনায় এই ঈদ উপহার বিতরণ করা হয়। বাগমারা থানার বিভিন্ন বিটে দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তাগণের সহযোগীতায় গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পৌছে দেয়া হয়েছে ঈদ উপহার।
প্রতি প্যাকেটে রয়েছে সেমাই, চিনি, দুধ, লাচ্চা এবং চাউল। ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, ওসি তদন্ত আফজাল হোসেন, সেকেন্ড অফিসার এসআই রিপন কুমার সহ অন্যান্য কর্মকর্তাগণ। গরীব, দুস্থ ও অসহায় পরিবারের পাশাপাশি বাগমারায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝেও জেলা পুলিশ সুপার রাজশাহীর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে এই ঈদ উপহার প্রদান করেন রাজশাহীর পুলিশ সুপার।
