৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিকের ৯ম সাধারণ সভা

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ৯:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিকের ৯ম সাধারণ সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের ৯ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর মহানগরীর উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করে। পরিষদের মেয়াদ প্রায় আড়াই বছর। ২০১৯ সালের মার্চ মাসে করোনা সংক্রমন দেখা দিলে সারা বিশ^ থমকে যায়। সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্থ হয়। এতো কিছুর মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন।

নগরীর উন্নয়নে এরই মধ্যে ৮৫০ কোটি টাকার টেন্ডার আহবান করা হয়েছে। মহানগরীর উন্নয়নে সিটি কর্পোরেশন সকল কার্যক্রম অব্যাহত রেখেছে। এটির বাস্তবায়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে। প্রকল্পের আওতায় ফ্লাইওভার নির্মাণ, নতুন নতুন ড্রেন রাস্তা নির্মাণ, ওয়ার্ড কার্যালয় কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, পার্ক ও বিনোদন কেন্দ্রের উন্নয়ন, বিভিন্ন সড়ক প্রশস্তকরণসহ নানান কাজ চলমান রয়েছে। ওয়ার্ড পর্যায়ে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের কাজের গুণমান তদারকি করতে নির্দেশনা প্রদান করেন মেয়র।

সভার শুরুতে গত ৮ম সাধারণ সভা হতে ৯ম সাধারণ সভা পর্যন্ত দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিত্ব, সিটি কর্পোরেশন এলাকায় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ও কর্পোরেশনের যে সকল কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাব শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘি মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মামুনুর রশীদ।

সভা মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান। সভায় রাসিকের সকল ওয়ার্ড কাউন্সিলর, সকল বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন