বাগমারায় রাষ্ট্র্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর দাফন সম্পন্ন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার রাষ্ট্র্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ঝিকরা ইউনিয়নের উত্তর সাজুড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাধ্যক্যজনিত কারনে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ২ স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, মরহুমের ছোট ভাই যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী খাজা এম এ মজিদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সহ আত্মীয় স্বজন, প্রতিবেশি, পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
