রাজশাহী মহানগরীতে ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী মহানগরীতে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ জেলার মান্দা থানার হাটর গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ ওবাইদুর রহমান বুলবুল (৩৭) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ-শহর ১ নং সেক্টরের মৃত ওবাইদুল্লাহর ছেলে মোঃ সাইফুর রহমান তুষার (২৪)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগরীকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক’র নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে আরএমপি।এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থানার উপশহর কেন্দ্রীয় ঈদগাহের পার্শ্বে দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবন্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১০.১৫ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ ওবাইদুর রহমান বুলবুল ও মোঃ সাইফুর রহমান তুষারকে গ্রেফতার করে। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
