৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রেড ক্রিসেন্ট জেলা ইউনিট কার্যনিবাহী কমিটির সভা

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ৮:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রেড ক্রিসেন্ট জেলা ইউনিট কার্যনিবাহী কমিটির সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্যে জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক বলেন, করোনাকালীন মহামারীতে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যগণ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। রেড ক্রিসেন্টের বরাদ্দকৃত খাবার ৩০০জন মানুষের মাঝে তুলেদেন জেলা ইউনিট সদস্যগণ।

জেলা ইউনিটের একটি এ্যাম্বুলেন্স রাজশাহী জেলা ও নগরীর কভিড-১৯ আক্রান্ত মানুষের সেবায় নিয়োজিত আছে। আইএফআরসি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ এবং অস্ট্রোলিয়ান রেড ক্রসের সহযোগিতায় করোনা আক্রান্ত পাঁচশত পরিবারের মাঝে ২৫০০ টাকা বরাদ্দ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় কার্যনির্বাহী কমিটির সভা।

সভায় রেড ক্রিসেন্ট জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, আইএফআরসি‘র বরাদ্দকৃত অর্থ যেন সুষ্ঠ ও সঠিক ভাবে বিতরণ হয়। অর্থ বরাদ্দে কোন ধরণের স্বজনপ্রীতি না করার জন্য আমি আপনাদের নিকট বিশেষ ভাবে অনুরোধ রাখছি। করোনাকালীন এই মহামারীতে জেলা ইউনিটের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি গর্ববোধ করি। আপনারা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে দিয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যনিবাহী কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, মোঃ লিয়াকত আলী, অধ্যক্ষ মাহমুদ হোসেন ও মীর তৌফিক আলী ভাদু, মোঃ আখতারুজ্জামান, সামাউন ইসলাম, জেলা ইউনিট যুব প্রধান সাদিয়া সাবা অর্চি, উপ-যুব প্রধান সোলাইমান হোসেন রকি, এস সময় আরো উপস্থিত ছিলেন এনডিআরটি ও বিডিআরসিএস এর মেম্বার রাশেদা খাতুন রানী ও সুরাইয়া আক্তার জাহন সহ প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন