৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তৃতীয় বারের মতো জেলায় শ্রেষ্ঠ হলেন ওসি মোস্তাক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ৮:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তৃতীয় বারের মতো জেলায় শ্রেষ্ঠ হলেন ওসি মোস্তাক
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ তৃতীয় বারের মতো রাজশাহী জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে। গত সোমবার (১৩ জুলাই) রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সভাপতিত্বে উক্ত সভায় জুন মাসের সার্বিক অপরাধ সহ সকল দিক বিবেচনায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোস্তাক আহম্মেদ।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাঁর হাতে সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ডিএসবি সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ডিসেম্বর এবং চলতি বছরে মে মাসেও তিনি রাজশাহী জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মোস্তাক আহম্মেদ ২১ নভেম্বর ২০২০ সালে বাগমারা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

বাগমারা থানায় যোগদানের পর থেকে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। বাল্য বিবাহ, নারী পাচার, মাদক, চোরাচালান, মারামারি, হত্যা, মামলা মোকদ্দমা সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড কমে গেছে। মোস্তাক আহম্মেদের বলিষ্ঠ আর দৃঢ় নেতৃত্বে বাগমারা উপজেলা সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো রয়েছে।

যেন কোন অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে সে ব্যাপারে সদা তৎপর থাকেন তিনি। মোস্তাক আহম্মেদ এর আগে রাজশাহীর মোহনপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সেখানে কর্মরত অবস্থায় তিনি শ্রেষ্ঠ ওসি হতে পারেননি। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, আমি সরকারী নির্দেশনা মেনে সকল দায়িত্ব পালন করে চলেছি। সেই সাথে এলাকার শান্তি শৃংখলার যেন অবনতি না ঘটে সে ব্যাপারে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন