৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় এমপি পুত্র তাসদীদের জন্মদিন পালিত

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ১০:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় এমপি পুত্র তাসদীদের জন্মদিন পালিত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের ছোট ছেলে মুফতাসীমুল হক তাসদীদ জন্মদিন পালিত হয়েছে।

গতকাল বুধবার এমপি পুত্র তাসদীদের জন্মদিন উপলক্ষে ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে নিউ মার্কেট মিলনায়তনে কেক কাটা হয়। জন্মদিন পালনকালে মুফতাসীমুল হক তাসদীদের দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম, সোহাগ, মারুফ হোসেন, ফরিদুজ্জামান জয়, ইউসুফ আলী, সজল, সিয়াম, তৌকির আহম্মেদ তিতাস, মোহন খান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন