ব্র্যাক’র রাজশাহী বিভাগে বিকাশ ওয়ালেটের মাধ্যমে ৩৫৮ জন সদস্যের সঞ্চয় ফেরত
স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহারারি করোনার এই ক্রান্তিকালে সারাদেশে কঠোর লকডাউনে জন-জীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে, যা ব্র্যাকের গরীব ও অসহায় সদস্যদের জীবনেও ব্যাপক প্রভাব পড়েছে এমতাবস্থায় গরীব ও অসহায় সদস্যদের চাহিদা ও দুরাবস্থার কথা বিবেচনা করে ব্র্যাক রাজশাহী বিভাগে ৩৫৮ জন সদস্যকে ১৪ লাখ ৮৩ হাজার টাকা বিকাশে সঞ্চয় ফেরত দিয়েছে। কঠোর লকডাউন চলাকালীন সময়ে সরকারী বিধি নিষেধ অনুযায়ী ব্র্যাকের এর শাখা অফিস সমূহ বন্ধ থাকলেও সদস্য্দের কথা চিন্তা কররে বিকাশ ওয়ালটের মাধ্যমে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া শুরু হয়।
সঞ্চয়ের টাকা হাতে পেয়ে সদস্যরা অনেকে খুশি। এই কঠিন মুহূর্তে সঞ্চয় ফেরতের টাকাগুলি তাদের অনেক উপকারে আসবে বলে একাধিক সদস্যরা জানান। কঠিন লকডাউনের সময় অফিস বন্ধ থাকা সত্ত্বেও এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ব্র্যাকের সদস্যরা ব্র্যাকের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রথম পর্যায়ে বিকাশের মাধ্যমে ৩৫৮ জন সদস্যকে ১৪ লাখ ৮৩ হাজার টাকা সঞ্চয় ফেরত দেয়া হয়।
এর মধ্যে ২০০০ টাকা করে ১২৪ জন সদস্যকে ২ লাখ ৪৮ হাজার টাকা, ৫০০০ টাকা করে ২২১ জন সদস্যকে ১১ লাখ ৫ হাজার টাকা এবং ১০০০০ টাকা করে ১৩ জন্য সদস্যকে ১ লাখ ৩০ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। এই কার্যক্রম করোনার দ্বিতীয় ধাপের মহামারীতে অব্যহত থাকবে জানা যায়। লকডাউন যদি দীর্ঘ মেয়াদী হয় তাহলে পরবর্তীতে সদস্যদের চাহিদা যাচাইয়ের মাধ্যমে আবারও বিকাশের মাধ্যমে সঞ্চয় ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন ব্র্যাকের রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত ব্যবস্থাপক জনাব কাজী মোঃ আতিকুল আলম।
করোনার এই কঠিন সময়ে অন্যান্য এনজিও এর মতো ব্র্যাক ঋণ বিতরণ কার্যক্রম বন্ধ রাখলেও বিশ্বের ১নং এনজিও হিসাবে দায়িত্ববোধ থেকেই সদস্যদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে বিকাশের মাধ্যমে সঞ্চয় ফেরত দিয়েছে। ব্র্যাক এর মতো অন্যান্য এনজিওগুলো এই কঠিন সময়ে পাশে থাকবেন বলে সদস্যরা আশা ব্যক্ত করেন।
