৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোর পৌরসভায় খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ১০:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোর পৌরসভায় খাদ্য সহায়তা বিতরণ
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌর এলাকায় কর্মহীন অসহায়, দুঃস্থ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্যশস্য ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার পৌর ভবন চত্ত্বরে শারীরিক দুরুত্ব বজায় রেখে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী ১০ কেজি করে চাল বিতরণ করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র ইমরুল হক। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আরব আলী,

কাউন্সিলর এন্তাজ আলী, লিয়াকত আলী, নাজিমুদ্দিন মন্ডল, রোকনুজ্জামান রোকন, মোস্তাফিজুর রহমান বাবু ও কার্যসহকারী অহেদুজ্জামান বাবু প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন