৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩২ জন আটক মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৯ জন, তানোর থানা ১১ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ০৫ জনকে আটক করে।

যার মধ্যে ০৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ২০ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ ১নং দানিয়েল মুর্মু(২০) কে ০৫লিটার চোলাইমদ এবং ২নং বিটিময় টুডু(৫০) কে ৭৫গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ আলমগীর হোসেন(৩০) এবং ২নং মোঃ মোমিন মিয়া(২৮) কে ৩৫গ্রাম গাঁজাসহ আটক করে।

চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ খেজমত আলী(৩৫) এবং ২নং মোঃ রাজিব আলী(২২) কে ১০পিচ ইয়াবাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ কালাম মিয়া(৪৬) কে ০২গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন