সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দুবাইয়ের সমুদ্রতীরে ঝড় তুললেন সালমানের ভাবি

Paris
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

এফএনএস : বলিউডের আইটেম গার্ল ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকা আরোরা খান। তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। তা আরবাজ খানের চয়েস আছে বলতে হবে। এ বার তাঁর মন মজেছে জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সৌন্দর্য্য।ে সম্প্রতি ইনস্টাগ্রাম ওয়ালে যেন আগুন ধরালেন জর্জিয়া। দুবাইয়ের সমুদ্র সৈকতে বিকিনিতে তুললেন ঝড়। জর্জিয়া ইটালিয়ান মডেল ও অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই আরবাজ খানের সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে কানাঘুঁষো শোনা যাচ্ছে। লকডাউনের সময়ও বহুদিন একসঙ্গে কাটিয়েছিলেন তাঁরা।

সে ব্যাপারে অবশ্য খোলাখুলি প্রকাশ্যেই কথা বলেছেন জর্জিয়া ও আরবাজ। এই সময়টা তাঁরা একে অপরকে আরও ভালভাবে চিনতে পেরেছেন, এমনটাও জানিয়েছিলেন জর্জিয়া। ২০১৭ সালে আরবাজ আর মালাইকা অরোরার ডিভোর্স হয়ে যায়। তাঁদের দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ হয়ে যায়। তবে তাঁদের জীবনে নতুন প্রেম এসেছে। মালাইকা আর অভিনেতা অর্জুন কাপুরের ঘনিষ্ঠতার খবর বিটাউনে রীতিমতো আলোচিত।

এমনকি কাপুর পরিবারও তাঁদের সম্পর্কে সবুজসংকেত দিয়েছে। গত বছর সঞ্জয় কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে অর্জুন আর মালাইকাও আছেন। এই ছবির নিচে সঞ্জয় ক্যাপশন দেন ‘মাই ফ্যামিলি’। আর এই ক্যাপশনসহ ছবি ইঙ্গিত দিচ্ছে, মালাইকাকে তাঁরা কাপুর পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছেন।

আরবাজের প্রেমিকা জর্জিয়াও খান খানদানে প্রবেশের অনুমতি পেয়ে গেছেন। জর্জিয়া আরবাজের থেকে ২২ বছরের ছোট। অন্য বলিউড তারকাদের মতো আরবাজও ২০১৯ সালের নতুন বছর দুর্দান্তভাবে উদ্যাপন করেন। তিনি জর্জিয়ার সঙ্গে নিউ ইয়র্কে নিউ ইয়ার উদ্যাপন করেন। একটি অনুষ্ঠানে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যায়। এই পার্টিতে তাঁরা খুবই আনন্দ করেন।


আরোও অন্যান্য খবর
Paris