৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অন্য কাউকে বিয়ে করলে, হয়ত এত খুশি হতাম না: মুফতি আনাস

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ৩:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
অন্য কাউকে বিয়ে করলে, হয়ত এত খুশি হতাম না: মুফতি আনাস
বিজ্ঞাপন

এফএনএস : গত অক্টোবরে চলচ্চিত্র ও বিনোদন জগত ছাড়ার ঘোষণা দেন বলিউড অভিনেত্রী সানা খান। এরপর নভেম্বরই তিনি গুজরাটের মুফতি আনাস সাঈদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এরপরই আনাস সাঈদের সঙ্গে সানার বিয়ে নিয়ে প্রশ্ন তুলে আসছেন ভক্ত ও সমালোচকরা। এমনকি সানাকে বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ট্রোলেরও শিকার হতে হয়েছে আনাস সাঈদকে।

অবশেষে সানার বিনোদন দুনিয়া ছাড়া ও তার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আনাস। আনাস সাঈদ বলেন, সানা খানের বিনোদন দুনিয়া ছাড়ার পেছনে কোনও ভূমিকা কিংবা চাপ প্রয়োগ করেননি তিনি। কখনোই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করেননি। ৬ মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন তিনি হিজাব পড়া শুরু করবেন। সবাই ভেবেছিল, এটা হয়তবা মহামারি করোনার কারণে। কিন্তু সানা সবসময়ই কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন।

তবে ও হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করে দিল। এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম। তিনি আরো বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে, আমি সানাকে বিয়ে করতে চাই এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন। আমার মনে হয় আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম, হয়ত এত খুশি হতাম না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন