৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় ৫শ’ পরিবারের মাঝে ওয়ান ব্যাংকের ত্রাণ সহায়তা বিতরণ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ৮:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় ৫শ’ পরিবারের মাঝে ওয়ান ব্যাংকের ত্রাণ সহায়তা বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় করোনা ভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহীর নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় ও ওয়ান ব্যাংকের সৌজন্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ,

পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা পৌর কাউন্সিলর আজিজুল হক, দিদার হোসেন ভুলু, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু, এবং ওয়ান ব্যাংক রাজশাহী শাখার ম্যানেজার আব্দুল মান্নানসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

এ সময় ওয়ান ব্যাংক রাজশাহী শাখার ম্যানেজার আব্দুল মান্নান বলেন, ওয়ান ব্যাংকের পক্ষ থেকে এই ত্রান সামগ্রী একজন দুঃস্থ পরিবার একমাস চলতে পারবে। যারা অসহায় আছেন ঈদ উপলক্ষে তাদের পরিবারের খুব কাজে লাগবে। আমরা এভাবে ঈদকে সামনে রেখে খুব কাছাকাছি অবস্থায় এটা দিচ্ছি। এখানে আছে ৫০০ পরিবারের প্রত্যেকে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা,

১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, ১ টি সাবান এবং মরিচের গুড়া। উল্লেখ্য ওয়ান ব্যাংক মোট ২২০০ জনের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করবে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে বিতরণ করা হয়েছে, আজ পবায় আগামীকাল পুঠিয়া ও পরে গোদাগাড়ীতে এই খাদ্য সামগ্রী বিতরণ করবে বলে জানান ওয়ান ব্যাংক কর্তৃপক্ষ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন